ছাত্র ও অনুসন্ধিৎসু গবেষক
আমি বর্তমানে একজন ছাত্র এবং অনুসন্ধিৎসু গবেষক। সমাজ ও মানবজীবনকে বোঝার আগ্রহ থেকেই আমার পড়াশোনা ও চিন্তার বিস্তার—সমাজবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, সাহিত্য ও চলচ্চিত্র—বিভিন্ন শাখার সংযোগস্থলে আমার কাজ ও কৌতূহল গড়ে উঠছে।
শুধু পড়াশোনাই নয়, লিখে প্রকাশ করাটাও আমার আবেগের জায়গা। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ - যা কিছু মনকে স্পর্শ করে, তা-ই লিখে ফেলার চেষ্টা করি। বই পড়া, সিনেমা দেখা আর রান্না করা আমার অবসরের সঙ্গী।
❝ লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে ❞
জন্ম: ২রা মে, ২০০৬ (বৈশাখ ১৮, ১৪১৩)
বর্তমান পড়াশোনা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
যোগাযোগ: murad@gmail.com
ফোন: +8801773350146
২০০৬ সালের ২ মে একটি মুসলিম পরিবারে আমার জন্ম। মায়ের চাকরির সুবাদে শৈশবে একাধিক স্কুলে পড়ার অভিজ্ঞতা হয়েছে—যা আমাকে ভিন্ন ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া এবং বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে।
বিভিন্ন বইয়ের প্রতি আমার গভীর আগ্রহ, আমার বাবার বই পড়ার অভ্যাস থেকেই এসেছে, এ যেন তাঁর কাছ থেকে পাওয়া এক সুন্দর জিনগত উত্তরাধিকার। আমি বিশ্বাস করি বই শুধু তথ্যের উৎস নয়, বই হলো জীবনের দর্পণ। প্রতিটি বই আমাকে নতুন কিছু শেখায়, নতুনভাবে ভাবতে শেখায়। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমকালীন লেখকদের বই - সব ধরণের বই পড়তে ভালো লাগে।
আমি বিশ্বাস করি জ্ঞানার্জন শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও। বিভিন্ন ধর্ম, দর্শন ও আদর্শ নিয়ে অধ্যয়ন আমার বিশ্বদৃষ্টিকে প্রসারিত করে। পবিত্র ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন ধর্মীয় দর্শন এবং বিভিন্ন দার্শনিক মতবাদ, বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সমাজব্যবস্থা আমার আগ্রহ গবেষণার বিষয়।
লেখালেখি আমার আবেগের জায়গা। কলেজ জীবনে প্রথম কবিতা প্রকাশের পর থেকেই লেখালেখির সাথে জড়িয়ে আছি। মাথার মধ্যে থাকা বিভিন্ন অগোছালো ও অবিন্যস্ত ভাবনাগুলো বিভিন্ন ভাবে লিখে প্রকাশ করে ফেলি।
সাত বছর বয়সে পঞ্চগড় জেলার সাকোয়া উপজেলার 'উদয়ন কিন্ডারগার্টেন স্কুলে' ভর্তি হই। এখান থেকেই আমার আনুষ্ঠানিক শিক্ষাজীবনের সূচনা।
বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঠাকুরগাঁও থেকে GPA 5.00 এবং সাধারণ বৃত্তি নিয়ে প্রাথমিক বিদ্যালয় এর পড়াশোনা শেষ করি।
করোনা মহামারির কারনে এসেসমেন্ট ভিত্তিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট(JSC) পরীক্ষায় উত্তীর্ণ হই।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিনে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় GPA 5.00 প্রাপ্ত হয়ে কৃতিত্বের সাথে এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করি।
দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি-HSC পরীক্ষা দেই এবং কৃতিত্বের সাথে পাস করি। আমার প্রথম কবিতা "আমি তো এক যাযাবর" এ সময় কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। কলেজে থাকাকালীন এর পাশাপাশি ছোটগল্প,ও সমসাময়িক বিষয়ের উপর প্রবন্ধ লিখতে শুরু করি।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করছি। বিশ্ববিদ্যালয় জীবন আমাকে গবেষণা ও লেখালেখির নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বহুমাত্রিক জ্ঞানচর্চা ও গবেষণাই আমার আগ্রহের কেন্দ্রবিন্দু। বিভিন্ন বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক অনুসন্ধান এবং সেগুলোকে সমন্বয় করার চেষ্টা করি। আমার গবেষণার ক্ষেত্রগুলো হলো:
সমাজের গঠন, সামাজিক পরিবর্তন, শ্রেণীবিন্যাস ও সামাজিক সমস্যা নিয়ে গবেষণা। বাংলাদেশের সমাজ কাঠামো ও উন্নয়ন চ্যালেঞ্জ বিশ্লেষণ।
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা,বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি এবং অর্থনৈতিক নীতি বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্ব অর্থনীতি নিয়ে অধ্যয়ন ।
রাষ্ট্রের কার্যাবলি, শাসনব্যবস্থা, রাজনৈতিক মতবাদ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন রাজনৈতিক মতবাদ নিয়ে অধ্যয়ন।
বিভিন্ন সংস্কৃতি, জাতিগোষ্ঠী এবং বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা, সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অধ্যয়ন।
বাংলা সাহিত্যের ধারা, সমকালীন সাহিত্য এবং সাহিত্য সমালোচনা। কবিতা, ছোটগল্প ও উপন্যাস রচনা ও বিশ্লেষণ।
বাংলাদেশী ও আন্তর্জাতিক চলচ্চিত্রের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শৈল্পিক প্রভাব বিশ্লেষণ সমালোচনা ও তত্ত্ব নিয়ে অধ্যয়ন।
বর্তমানে আমি বিভিন্ন ধর্মতত্ত্ব, জাতির মতামত, সমাজতন্ত্র, মার্কসবাদ ও অন্যান্য দার্শনিক মতবাদ নিয়ে গবেষণা করছি। আমার গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে:
"আমি তো এক বেদুঈন,
আমি তো এক যাযাবর
ঘুরে ঘুরে অনুর্বরকে করি উর্বর।
আমি তো এক ভবঘুরে,
চলে যাব একদিন অনেকদুরে।
পাবে না খুঁজে আমায় আর ঘুরে ঘুরে
রব না তোমাদের মাঝে
চলে যাব একদিন অনেকদুরে।"
যখন মানুষ যুক্তি, মানবতা ও বিশ্বজনীন মূল্যবোধকে উপেক্ষা করে শুধুমাত্র জাতির গৌরবকেই সর্বোচ্চ মনে করে, তখন তা অনেক সময় বিভেদ, যুদ্ধ ও ঘৃণার জন্ম দেয়। প্রকৃত দেশপ্রেম মানুষের কল্যাণ ও ন্যায়বোধের সঙ্গে যুক্ত, কিন্তু অন্ধ জাতীয়তাবাদ মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। .
পূর্ণ পড়ুনপাশের জামে মসজিদ থেকে আওয়াজ আসছে “আসসালাতু খাইরুম মিনান্নাওম” আওয়াজটা আরুহীর কানে আসছে। সে বিছানায় শুয়েই আছে। কাল অনেক রাতে ঘুমিয়ে ছিল তবু আজ ফজরেই ঘুম ভেঙে গেছে।
পূর্ণ পড়ুনকার্ল মার্কসের দর্শন ও তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত গবেষণা। মার্কসবাদ কিভাবে সমকালীন বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করছে তার একটি বিশ্লেষণাত্মক আলোচনা।
পূর্ণ পড়ুন"কংক্রিটের জঙ্গলে হারিয়ে ফেলা সবুজের স্মৃতি,/ উঁচু ভবনের আড়ালে লুকানো সূর্যাস্ত,/ নগর জীবনের যান্ত্রিকতা আর প্রকৃতির টান..."
পূর্ণ পড়ুনআজকের বিশ্বায়নের দুনিয়ায় এর অভিশাপ ও অরাজকতার আতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাজ্য। যেখান থেকে সভ্যতা...
পূর্ণ পড়ুনবিভিন্ন ধরণের বই পড়া আমার সবচেয়ে বড় শখ। দর্শন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান - সব ধরণের বই আমাকে আকর্ষণ করে। মাসে গড়ে ৪-৫টি বই পড়ি। বই শুধু জ্ঞানের উৎস নয়, বই হলো আমার বন্ধু।
বাংলাদেশী এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখা আমার অন্যতম পছন্দের কাজ। চলচ্চিত্র থেকে সমাজ, সংস্কৃতি, মনস্তত্ত্ব ও মানুষের জীবনবোধ বুঝতে চেষ্টা করি। শিল্পমানসম্পন্ন সিনেমা দেখাটা আমার জন্য একধরণের শিক্ষা।
রান্না করা আমার জন্য একটি সৃজনশীল ও থেরাপিউটিক কাজ। নতুন নতুন রেসিপি তৈরি করা, পরিবারের সদস্যদের জন্য সুস্বাদু খাবার রান্না করা আমাকে আনন্দ দেয়। রান্নার সময় আমি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাস করি।
কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ - যা কিছু মনকে স্পর্শ করে, তা-ই লিখে ফেলার চেষ্টা করি। লেখালেখি আমার আবেগ, চিন্তা ও অভিজ্ঞতা প্রকাশের মাধ্যম। কলেজ ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশের পর থেকে লেখালেখির সাথে নিবিড়ভাবে জড়িত।
বাংলাদেশের সমাজ কাঠামো ও সামাজিক পরিবর্তন বিষয়ক গ্রন্থ
কার্ল মার্কস | মার্কসবাদ নিয়ে গবেষণার অংশ
বাংলা সাহিত্যের বিবর্তন ও বিভিন্ন ধারা নিয়ে আলোচনা
গবেষণা, লেখালেখি বা যেকোনো বুদ্ধিবৃত্তিক আলোচনা, সহযোগিতা বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার বার্তার উত্তর দিতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আশেপাশে, ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা